সরকারী বইগুলি শিক্ষার্থীদের কাছে থাকে তো?
স্বাধীনতার পর গঠিত বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন (কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন) প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করলে এবং বাধ্যতামূলক শিক্ষার দায় রাষ্ট্রের পালন হেতু বিনামূল্যে বই বিতরণের সুপারিশ করেন। সেই সুপারিশ অনুসারে ৮০-এর দশক থেকেই প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ শুরু হয় কিন্তু তা শতভাগ করা সম্ভব হয় নাই। বাংলাদেশ সরকারের ২০০৯ সালের পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে ২০১০ সাল থেকে স্কুল মাদরাসা নির্বিশেষে শতভাগ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটা একটা কঠিন কাজ। ২০১০ সালের পূর্বে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদরাসায় বিনামূল্যে বই বিতরণ করা হলেও পরবর্তী সময়ে মাধ্যমিক পর্যায়কেও অন্তর্ভুক্ত করা হয়। বছরের শুরুতেই ধনী-গরীব, শহর-গ্রাম নির্বিশেষে সকল শিক্ষার্থী নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করে। বই বিতরণের দেশব্যাপি এই উৎসবকে বই উৎসব হিসেবে পালন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষায় আনন্দ দানের চেষ্টা করা হয়। এই মহাযজ্ঞের জন্য নিঃসন্দেহে পড়াশোনার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। ধনী, গরীব, শহর, গ্রাম নির্বিশেষে স্কুলগামী বাচ্চার সংখ্যা বৃদ...