শিক্ষকের প্রতিক্রিয়া ও রাষ্ট্রের নিপীড়ন
রাষ্ট্রের নিপীড়নের ভিতর দিয়েই মানুষ কথা বলবে । রাষ্ট্র নিপীড়ন করবে সেটা খুব স্বাভাবিক । হ্যাঁ সেই নিপীড়নের মাত্রা বা প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে রাষ্ট্রের মানুষ গুলো কেমন । আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব বুদ্ধিজীবি , শিক্ষকরাই বেশি মার খেয়েছেন । রাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি নিপীড়নের স্বীকার হয়েছেন। আমরা সক্রেটিস থেকে শুরু করে হাল আমল পর্যন্ত দেখছি সেই নাটকের মঞ্চায়ন । কিন্তু এই সবগুলো নাটকে আমজনতা , বিবেকবান মানুষ অত্যাচারিতের পক্ষ নিয়েছে । সুতরাং আমার কাছে মনে হয় রাষ্ট্রের নিপীড়ন একটি ...