মাওলানা শব্দ নিয়ে কিছু কথা
বিজ্ঞান, ধর্ম, গণিত বা অন্য যেকোন বিষয়ে ভালোমত জ্ঞান অর্জন করতে হলে যে ভাষা চর্চা করা বা ভাষা ভালো ভাবে শেখা জরুরী সেটা আমরা বুঝতে আগ্রহী নই | ভাষার অপব্যবহার একটা জাতিকে কোথায় নামাতে পারে সেটা পরিষ্কার ভাবে বুঝতেও নারাজ আমরা | গত কয়েকদিন ফেসবুকে দেখছি জনৈক ভদ্রলোক মাওলানা শব্দটিকে ব্যাখা করছেন এভাবে “ মাওলা + আনা = আল্লাহ + আমাদের = আমাদের আল্লাহ ” | লেখক বোঝাচ্ছেন যিনি মাওলানা তিনিই আমাদের আল্লাহ | যদিও শব্দটি ( مولا + نا ) মাওলার সাথে না সংযোগে গঠিত। আরবিতে না ( نا ) দিয়ে আমাদের বোঝায়। ভদ্রলেখক এই শব্দের প্রচলনে অনেক ষড়যন্ত্রের গন্ধ আবিষ্কার করেছেন | ইহুদি নাছারাদের তুলধুনো করে ক্লান্ত হয়েছেন। উপমহাদেশে আলিয়া মাদ্রাসা প্রতীষ্ঠার ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কার করেছেন। বিভ্রান্তির দূর্গন্ধ যুক্ত লেখাটা শেয়ারও হয়েছে অনেক | এখন দেখা যাক, মাওলানা বলতে কি বোঝায়। আমি কয়েকটা উদাহরণ পেশ করব। ধরা যাক , কেউ বললেন " ক একজন আল্লাহওয়ালা মানুষ "| তাহলে কি এই বাক্য দিয়ে ক-কে আল্লাহর মালিক বুঝাবে ? নিশ্চয় বোঝাবে না।...